মুন্সীগঞ্জে তিন বছরের শিশুকে অপহরণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০১:৪৪

অপহরণ মুন্সীগঞ্জের সদর উপজেলার মধ্য মহাকালি এলাকায় আনাস বিন মাহিন (৩) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে এই অপহরণের ঘটনা ঘটে। কাঠমিস্ত্রি জয়ন্ত বিশ্বাস (৩০) দুপুরে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের।
জয়ন্ত মদিনা বাজার ভাড়া দোকানে অন্যান্য মিস্ত্রিদের নিয়ে দোকান ভাড়া নিয়ে কাজ করতো। মধ্য মহাকালী এলাকায় কাঠমিস্ত্রি হিসেবে সে কাজ করে আসছিল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার বড়গ্রাম এলাকায়।
মাহিনের বাবা মহিউদ্দিন মজনু বলেন, জয়ন্ত দুপুরে আমার বাড়ির পাশে কাঠমিস্ত্রির কাজ করেছিল। তার সঙ্গে কথা শেষ করে মাহিনকে দেখি পুকুর ঘাটলায় বসে আছে। নামাজ শেষে এসে মাহিনকে আর খুঁজে পাওয়া যাইনি। পরবর্তীতে জানা যায় জয়ন্ত আমার ছেলেকে নিয়ে গেছে। পরে জয়ন্ত যে দোকানে কাজ করতো সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন রাত ১১ টার দিকে জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। অপহরণের অভিযোগে অভিযুক্ত জয়ন্তের সঙ্গে থাকা মিস্ত্রি অমল বাড়ৈ(৪০) ও বিপুল তালুকদারকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার জলিলপাড়া গ্রামে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান