শ্রীপুরে ফের কবর থেকে কঙ্কাল চুরি

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৮

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে আবারও কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (উত্তরপাড়া) গ্রামের ইন্নছ আলী ও নজর আলীর পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, দুই বছর আগে ধনুয়া (উত্তরপাড়া) গ্রামের উশন আলীর ছেলে নুরুল ইসলাম ও চার বছর আগে নজর আলীর স্ত্রী জহুরা খাতুন মৃত্যুবরণ করেন। ইন্নছ আলীর ছেলে রিপন মিয়া চার বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে স্বজনেরা তাদেরকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করে। মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা কবরের মাটি সরানো দেখলে তাদের সন্দেহ হয়। কবরস্থানে গিয়ে কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব দেখতে না পেয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তারা নিজেরাই মাটি দিয়ে কবর ঢেকে দেয়। বার বার এ এলাকায় কবর খুড়ে কঙ্কাল ও লাশ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা কেউ জানায়নি। কেউ কোনও অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।

উল্লেখ্য, ২১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে একই ইউনিয়নের নিজ মাওনা (পুঁটিমারা) গ্রামের মোহাম্মদ আলীর প্রতিবন্ধী ছেলে রফিকুল ইসলামের লাশ কবর থেকে চুরির ঘটনা ঘটে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম