সোনারগাঁয়ে ভুয়া ডাক্তারসহ ৬টি ফার্মেসির জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জানে আলম  নামে এক ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৬টি ফার্মেসিকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা সরকারি কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমন এ আদালত পরিচালানা করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ওষুধ তদারককারী কর্মকর্তা ফখরুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমন জানান, সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ভূঁইয়া ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা, বাবার দোয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ১ হাজার টাকা, অভি ফার্মেসিকে ১ হাজার টাকা, হুমাইয়া ফার্মেসিকে ১ হাজার টাকা ও জামান মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জামান ফার্মেসির থেকে জানে আলম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ কয়েকটি কোম্পানির ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, ভূঁইয়া ফার্মেসি থেকে গরু মোটা তাজা করণের ওসুধও  উদ্ধার করা হয়। এসব ফার্মেসির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 আরও পড়ুন: নড়াইলে নকল স্ট্যাম্পসহ দোকানি আটক

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম