লাগেজ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৪

গাজীপুর গাজীপুরে লাগেজ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাপাসিয়া-কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাগেজ থেকে লাশটি উদ্ধার করে। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ সময় লাগেজে কিছু জামা-কাপড়ও পাওয়া গেছে।

নিহতের পড়নে হলুদ রংয়ের বাটিকের কামিজ এবং কালো স্যালোয়ার ছিল বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্যত্র তাকে শ্বাসরোধে হত্যা করেছে। এরপর লাশটি লাগেজে ভরে রাস্তায় ফেলে গেছে।’

/এসকেবি/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম