কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:১৪

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহিম (৯২) নামে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। সে নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত করিম নেওয়াজের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার ভোর রাতে আব্দুর রহিম অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সকাল সোয়া ৭টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিম নেত্রকোনার একটি হত্যা মামলার আসামি। আদালত দুই ছেলেসহ তার ফাঁসির রায় দিয়েছে। ২০১৫ সালের ১৭ মে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে তারা একই সেলে থাকতো। আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী