আশুলিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সাভার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০৯:৪১

সাভার আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতদের মধ্যে নুরজাহান জামগড়া এলাকার সেতারা গ্রুপের এবং তার স্বামী সোলাইমান এনভয় গার্মেন্টেসের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাতে পোশাক কারখানা থেকে কাজ শেষ করে স্বামী স্ত্রী বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১০টার দিকে তারা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খন্দকার আতাউর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম