নরসিংদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

নরসিংদী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১০:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:০৩

নরসিংদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নরসিংদীর বেলাবতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন ট্রাকের চালক ও সহকারী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, নিহত ট্রাকচালকের নাম সাদ্দাম হোসেন (৩৭)। চালকের সহকারীর নাম জানা যায়নি। তাদের বাড়ি চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক দড়িকান্দি পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচেড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন ট্রাক চালক ও চালকের সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসময় আহত হয়েছেন বাসের ৯ যাত্রী। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ৯ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের