নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, গ্রাহকদের জন্য বিকল্প সেবার ব্যবস্থা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ২২:১৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২২:১৮

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, গ্রাহকদের জন্য বিকল্প সেবার ব্যবস্থা নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আগুন লাগার ঘটনায় গ্রাহকদের সাময়িক সমস্যা হলেও বিকল্প সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক নুরুল আফসার। তিনি বলেন, ‘আপাতত শহরের বঙ্গবন্ধু সড়কের শাখায় এই শাখার গ্রাহকদের সব ধরনের সেবা প্রদান করা হবে। অগ্নিকাণ্ডের ব্যাপারে প্রধান কার্যালয় থেকে একটি পর্যবেক্ষক দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।’
বিষয়টি দুর্ঘটনা বলে দাবি করে শাখা ব্যবস্থাপক নুরুল আফসার আরও বলেন, ‘আগুনে আসবাবপত্র ও মেশিনের ক্ষয়ক্ষতি হলেও লকার সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে। গ্রাহকদের গচ্ছিত সম্পদ ও নগদ টাকার কোনও ক্ষতি হয়নি। এছাড়া নিহত নিরাপত্তারক্ষীর ক্ষতিপূরণের ব্যাপারেও ব্যাংকের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আগুন লাগার খবর পেয়ে নির্ধারিত গ্রাহকরা সকাল থেকেই ব্যাংকে আসতে থাকেন। বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীসহ অন্যান্য গ্রাহকরা ব্যাংকের সামনে এসে ভিড় জমান। তবে কাউকেই ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায়। ব্যাংক কর্মকর্তারা তাদেরকে নানাভাবে আশ্বাস দিলেও গ্রাহকদের মধ্যে এখনও শঙ্কা কাটেনি।
প্রসঙ্গত, রবিবার (১০ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) নারায়ণগঞ্জ শাখায় আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে সেলিম মিয়া নামে নিরাপত্তাকর্মীর নিহত হন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম নামে ফায়ার সাভিসকর্মী আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ভোর ৫টার দিকে টানবাজার এলাকায় সিটি করপোরেশনের মালিকানাধীন পদ্মা সিটি প্লাজা-১ এর ১০ তলা ভবনের তৃতীয় তলায় ইউসিবি ব্যাংকে আগুনের সুত্রপাত্র ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে ওই ভবনের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আতঙ্কে ছাদে আশ্রয় নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন আহমেদ জানান, ব্যাংক কর্তৃপক্ষ জিডি করেছে। সে অনুযায়ী পুলিশ তদন্ত কাজ করছে। নিরাপত্তারক্ষী নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউসিবি ব্যাংক সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই শাখায় কমপক্ষে পাঁচ হাজার নির্ধারিত গ্রাহক রয়েছেন। প্রতিদিন পাঁচ শতাধিক গ্রাহক এখান থেকে সেবা নিয়ে থাকেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম