বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০

খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৩ জানুয়ারি ধার্য করেছেন আদালত।শাহাবাগ থানার পুলিশ পরিদর্শকের (ওসি) বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু,আজ এ প্রতিবেদন দাখিল না করায় আদালত এ নতুন তারিখ ধার্য করেন। মহানগর হাকিম মাজহারুল হক এই দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ অফিসার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায় ২০১৬ এর ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মিলনায়তনের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন,পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায়, জনগণ যুদ্ধে অংশগ্রহণ করেছিল।’ তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট, নিরীহ লোকজনকে হত্যা, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করছে। এবং পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলসহ নিরীহ লোকদেরকে গ্রেফতার, গুম ও হত্যা করছে।’

খালেদার এ বক্তব্যের ভিত্তিতে ২০১৭ সালের ১৫ জানুয়ারি ‘জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকি বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণের পর শাহাবাগ থানার ওসিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

/বিআই/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী