বিজয় দিবস পালনের নামে যুবলীগ নেতার চাঁদাবাজি

সাভার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৩২

লটারির মাধ্যমে চাঁদাবাজি মহান জাতীয় বিজয় দিবস পালনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর সরকারের বিরুদ্ধে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নামে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে লটারি দিয়ে জোর করে  টাকা আদায় করছে এই নেতার লোকজন। তবে কবীর সরকারের দাবি, অনুষ্ঠান আয়োজন করতে অনেক টাকার প্রয়োজন। তাই জোর করে নয়, ঘুরে ঘুরে লটারি বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২-৩ টি লটারির বই জোর করে তাদের হাতে দিয়ে তিন থেকে চার হাজার করে টাকা নিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

স্থানীয় সিয়াম স্টোরের মালিক আইয়ুব আলী জানান, কবীর সরকারের সমর্থক ইয়ারপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আমজাদ হোসেন তাকে লটারি বিক্রি করে দেওয়ার জন্য দু’টি বই দিয়েছেন। ইতোমধ্যে তিনি ১০০ লটারির টিকেট বিক্রি করে ওই যুবলীগ নেতার কাছে টাকাও দিয়ে দিয়েছেন।

শহীদ নামে স্থানীয় এক ব্যক্তি জানান, যুবলীগের নেতাকর্মীরা তাকে  দুটি লটারির বই দিয়ে জোর করে  চার হাজার টাকা নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের একাধিক নেতাকর্মী জানায়, বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান পরিচালনা করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় । এ কারণেই  এবার লটারি বিক্রি করে  টাকা তোলা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকার জানান, আমরা কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করছিনা। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে লটারি কেনার জন্য অনুরোধ করেছি।

ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা ভালো উদ্যোগ। তবে বিজয় দিবসের অজুহাতে লটারি বিক্রি ও জোর করে টাকা আদায়ের কোনও ঘটনা ঘটে থাকলে এর বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান বলেন, বিজয় দিবস উদযাপনের নামে লটারি বিক্রি অবৈধ। এ বিশয়্নষয়ে আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম