চার বাড়িতে ডাকাতি, ১৬ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী, রিবর ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী গ্রামের অস্ট্রিয়া প্রবাসী হাবিবুল্লাহের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে হাবিবুল্লাহসহ তার বড় ভাই আলমগীর, ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার, ইব্রাহিমের ঘর থেকে ৫৩ হাজার ও প্রবাসী হাবিবুল্লাহ ঘর থেকে সাড়ে চার লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

এদিকে, একই রাতে ওই ইউনিয়নের রিবর গ্রামের বাসিন্দা বারদী এলাকায় রঞ্জিত সাহার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা রঞ্জিত সাহার ছেলে রঞ্জন সাহার ঘরে প্রবেশ করে তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, দুটি মোবাইল, রঞ্জিত সাহার ছোট ভাই সত্য সাহার ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা, তিনটি মোবাইল লুট করে নেয়।

অন্যদিকে একই গ্রামের আবুল মিয়ার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী জীবন মিয়ার ঘরের দরজা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে আজহার মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা এক ভরি স্বর্ণ, ১৩ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুর জব্বার বলেন, ‘ডাকাতির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি পরে জানানো হবে।’

সোনারগাঁও থানার ডিউটি অফিসার এএসআই  নারায়ণ বলেন, চকবাজার আলমদি গ্রামের ডাকাতির ঘটনায় মামলা হতে পারে। অন্য কোথাও ডাকাতির ঘটনা আমার জানা নেই।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি