ঢাকা থেকে অপহরণের পর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৫০

ঢাকা থেকে অপহরণের পর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে অপহরণের পর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহরণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় পাঁচ জন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আটকে রাখা গৃহবধূর আত্মচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরে তারা এক অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলার আটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক আলী মনসুর জানান, বৃহস্পতিবার বিকালে পার্লার ব্যাবসায়ী ওই গৃহবধূ মেশিন কেনার সময় পথিমধ্যে মাইক্রোবাসে করে পাঁচ জন ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়। শুক্রবার রাতে তার স্বামীর কাছ অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবি করে। অপহরণের ১৫ হাজার টাকা দেওয়া হয় এবং গৃহবধূর কাছে মেশিন কেনার ২৫ হাজার টাকা, স্বর্ণ, মোবাইল ছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত থেকে আটপাড়া চকের জমিতে পালাক্রমে পাঁচ জন গৃহবধূকে ধর্ষণ করে। তারপর আটপাড়া গ্রামের খালেক মাদবরের বাড়িতে আটকে রাখে। দুপুরে স্থানীয় এলাকাবাসী গৃহবধূর আত্মচিৎকার শুনে এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায় এবং একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটকে রাখা বাড়ির মালিকের ছেলে মফিদুল ইসলাম (৩২) পলাতক আছে। ঢাকা থেকে জামাল হোসেন (৩০) নামে এক ব্যাক্তি এই অপহরণ করে। এই ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি আটপাড়ার বাড়িগাও গ্রামে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম