টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

টাঙ্গাইল টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়। টাঙ্গাইল জেলা তাবলীগের আমির মাওলানা আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইজতেমায় মৃত্যু হওয়া দুজন হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস মিয়া (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)।

মাওলানা আব্দুল হাই বলেন, উভয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার বাদ জুম্মার জানাজা শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ইজতেমায় অংশ নেওয়া অন্যান্য মুসল্লিরা জানান, প্রচণ্ড শীতের কারণে তাদের মৃত্যু হতে পারে।

মারা যাওয়া শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে টাঙ্গাইল শহরের বৈল্যা ধুলেচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম