মুক্তিযুদ্ধের ভাস্কর্য: নারীর প্রতিকৃতি ভেঙে পুরুষ করার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২

মুক্তিযুদ্ধের ভাস্কর্য: নারীর প্রতিকৃতি ভেঙে পুরুষ করার প্রতিবাদে মানববন্ধন মুক্তিযুদ্ধের ভাস্কর্যে নারী প্রতিকৃতি ভেঙে পুরুষ করার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।




কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্যে নারীর প্রতিকৃতি পুরুষে রূপান্তর করা হয়।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, মানবাধিকার আইনজীবী পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গাজী মাহবুব, নারী নেত্রী বিলকিস বেগম, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, ছাত্রলীগ নেতা ওয়ালীউল্লাহ রাব্বানী রুবেল, নারী নেত্রী খুজিস্তা বেগম জোনাকীসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদান আছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিছু ধর্মান্ধ কিছু ব্যক্তির কারণে নারীকে খাটো করে দেখার কোনও সুযোগ নেই। নারী-পুরুষের সমান অংশীদারিত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ’
অবলিম্বে ভাস্কর্যে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি পুনরায় স্থাপন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
মুক্তিযুদ্ধের ভাস্কর্য: নারীর প্রতিকৃতি ভেঙে পুরুষ করার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন শেষে মহিলা পরিষদের নেত্রীরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি ভাস্কর্যের কাজ চলছে। এ ভাস্কর্যে তিন জন সশস্ত্র মুক্তিযোদ্ধার প্রতিকৃতি ছিল। তার মধ্যে ছিল একজন নারী মুক্তিযোদ্ধাও। পুরো ভাস্কর্যটির কাজও শেষের দিকে ছিল। কিন্তু শেষ মুহূর্তে একটি মহলের চাপ ও নির্দেশে ওই নারী মুক্তিযোদ্ধার আকৃতি ভেঙে এখন সেখানে পুরুষ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি স্থাপনের কাজ চলছে।
তাড়াইল উপজেলা পরিষদের সামনে একটি খোলা জায়গায় ২০১৬ সালে ভাস্কর্যটি স্থাপনের কাজ শুরু হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদ ভাস্কর্যটির কাজ বাস্তবায়ন করছে। ভাস্কর সুষেন আচার্য ও শ্যামল আচার্য ভাস্কর্যটির কাজ করছেন।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের