রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০

গ্রেফতার সেলিম রাজবাড়ীর কালুখালী উপজেলায় অস্ত্র ও গুলিসহ ‘সেলিম বাহিনীর’ প্রধান সেলিম মণ্ডল ওরফে সাগর (২৭) নামে এক চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের একটি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেলিম পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের বাসিন্দা।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সেলিম ‘সেলিম বাহিনী’ নামে নতুন একটি চরমপন্থী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে বাহিনীর সদস্যদের নিয়ে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের একটি বাগানের মধ্যে বৈঠক করছিলো সে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ তাকে আটক করা হয়। এ সময় তার দলের অন্যান্য সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সেলিমের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম