শ্রীপুরে প্রতিমা ভেঙে দিলো দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৭

শ্রীপুরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর গাজীপুরের শ্রীপুরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার রাজাবাড়ী গ্রামে শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র দাস জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মন্দিরের সামনে আসবাবপত্র এলোমেলো দেখতে পেয়ে প্রতিমার দিকে এগিয়ে যান। পরে মাটিতে লক্ষ্মী প্রতিমার মাথা পড়ে থাকতে দেখেন। তবে লক্ষ্মী প্রতিমার পাশে জয়া এবং বিজয়ার প্রতিমা অক্ষত রয়েছে। কারা প্রতিমার মাথা ভাঙচুর করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তিনি জানান, মন্দিরের মূল গেট খোলা ছিল।

তিনি আরও জানান, ২০০১ সাল থেকে দুর্গা পূজা ছাড়া বাকি সব পূজা উৎসব সামাজিকভাবে এ মন্দিরে পালন করে আসছেন।

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ঘটনাটি ভোরে শুনেছেন। মন্দিরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও একজন চৌকিদার পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসলে বিস্তারিত বলা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সকালে প্রতিমার মাথা ভাঙার খবর পেয়েছি। সেখানে একজন উপ-পরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম