টাঙ্গাইলে আ. লীগের মনোনয়ন প্রার্থী নাহার আহম্মদ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৭

টাঙ্গাইলে আ. লীগের মনোনয়ন প্রার্থী নাহার আহম্মদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের স্ত্রী নাহার আহম্মদ টাঙ্গাইল সদর-৫ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রার্থী ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

প্রার্থিতা ঘোষণার সময় নাহার আহম্মদ তার প্রতিশ্রুতিতে জানান, ‘আন্দোলনের মধ্যদিয়ে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতি থেকে হত্যা, নৈরাজ্য ও জিম্মি দশা সৃষ্টিকারীদের অধ্যায়ের যে পতন ঘটেছে তা রক্ষা করাসহ সন্ত্রাস ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা তার স্বপরিবার হারানোর শোক নিয়েও যদি দৃঢ়তার সঙ্গে দেশ ও দলকে পরিচালনা করতে পারেন তবে মুক্তিযোদ্ধা নিহত ফারুক আহম্মদের স্ত্রী হয়ে কেন টাঙ্গাইল সদর আসনকে পরিচালনা করতে পারবো না।’

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেসা চায়না, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনিসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম