গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন গৃহবধূ তানিয়া রানী (৩০)। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
সে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের সিরাজুল ইসলাম সেলিমের স্ত্রী।
নিহতের স্বামী সিরাজুল ইসলামের জানান, গত বুধবার (২০ডিসেম্বর) সকালে রান্না শেষে ঘর ঝাড় দেওয়ার সময় অসাবধানতাবসত চুলা থেকে কাপড়ের আঁচলে আগুন লাগে। এতে তার শরীরের ৩০ ভাগ পুড়ে যায়। পরে স্বজনেরা তাকে অগ্নিদ্বগ্ধ অবস্থায় মাওনা চৌরাস্তা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার স্ত্রীর মৃত্যু হয়।








