শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নুরুল আমিন হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৯৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. সেলিম সিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩ ভোট। এখানে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আব্দুর রশিদসহ চার প্রাথীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের কোনও অভিযোগ ছিল না।’








