ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০০:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০০:৪৬

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যু গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মোবারক হোসেন (৩৮) নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার গোলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম রাকিবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবারক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের আবুল হাসেমের ছেলে। সে শ্রীপুরের বরমীতে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল।

এসআই এস এম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের গোলাঘাট মসজিদের সামনে দিয়ে মোবারক হোসেন সকাল আনুমানিক ১০টার দিকে সাইকেল দিয়ে রেল সড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। কিছুক্ষন পর ময়মনসিংহ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গিয়ে লাশ কয়েক খণ্ড হয়ে যায়।

তিনি আরও জানান, অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম