দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৬

ফেরি চলাচল বন্ধ (ফাইল ছবি) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। এতে ঘাট প্রান্তে সিরিয়ালে আটকে পড়েছে কয়েকশ’ যানবাহন।

মাঝ রাতে দৌলতদিয়া ঘাট প্রান্তে নৈশ কোচ ও পণ্যবাহী ট্রাক আটকা পড়লেও শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সিরিয়ালে যানবহনের সারি দীর্ঘ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া প্রান্তে কুয়াশার তীব্রতা তুলনামূলক বেশি। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক