স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

গাজীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৯:৫০

অগ্নিকাণ্ড গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায়  রহমত গ্রুপের নামের একটি স্পিনিং মিলের জেনারেটরের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার সহকারী প্রকৌশলী হানিফ মিয়া (২২) এবং তার সহকারী সাইফুল ইসলাম (৩০)। সাইফুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ এবং হানিফের বাড়ি জামালপুরে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, শুক্রবার রাত ৯টার দিকে  রহমত গ্রুপের বেলকুচি স্পিনিং মিলের জেনারেটর কক্ষে জেনারেটরের সালেন্সরের বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এসময়  জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, আহত সাইফুল ও হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের যথাক্রমে ২৫ শতাংশ ও ২৩ শতাংশ পুড়ে গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম