গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

গাজীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৫২

সড়ক দুর্ঘটনা গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০) নিহত হয়েছেন। এসময় তাদের শিশুপুত্র মারুফ খান (৮) আহত হয়। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটেছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

নিহতরা গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার বাসিন্দা।

ওসি বাসুদেব সিনহা জানান, উত্তরবঙ্গে বাবার বাড়ি থেকে বেড়ানো শেষে ছেলে মারুফকে নিয়ে পলি আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় বাস থেকে নামেন। সেখানে আগে থেকেই মোটরসাইকেল নিয়ে স্ত্রী-সন্তানের জন্য অপেক্ষা করছিলেন ফারুক খান। বিকাল পৌনে ৫টার দিকে ছেলে ও স্ত্রীকে মোটরসাইকেলে তুলে বাসার উদ্দেশ্যে রওনা হন ফারুক। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্বামী, স্ত্রী ও ছেলে মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এসময় স্ত্রী পলি আক্তার ঘটনাস্থলে নিহত, তার ছেলে মারুফ ও স্বামী ফারুক খান গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফারুক খানও মারা গেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম