রূপগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:০৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি অটোরিকশার চালক আলী আক্কাসকে কুপিয়ে সিএনজি ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিএনজির চালক আলী আক্কাস জানান, প্রতিদিনের মতো তিনি সিএনজি নিয়ে গ্যারেজ থেকে বের হন। সারাদিন অটোরিকশা চালিয়ে শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের গুতিয়াবো এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে সিএনজিটি চালিয়ে চলে যায়।
পরে সড়ক দিয়ে চলাচলকারি লোকজন রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আলী আক্কাসের অবস্থা আশঙ্কাজনক বলে তার বাবা হযরত আলী জানান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম