রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা

সাভার প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৩:২১আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:২৩

রানা প্লাজার মালিক সোহেল রানা অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৩১ ডিসেম্বর) রাতে দুদকের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সোহেল রানার আয়কর রিটার্ন দাখিলে তার ব্যাংকে এক লাখ ৭৮ হাজার ৯৫৩ টাকা হিসাব দেখানো হয়। কিন্তু দুদক অনুসন্ধানে গিয়ে দেখে ৩টি ব্যাংক হিসাবে তার নামে ২৭ লাখ ৮০ হাজার ৭৬৭ টাকা জমা আছে। এখানে তিনি ২৬ লাখ এক হাজার ৮১৪ টাকা আয়কর নথিতে উল্লেখ করেননি।

এছাড়া সাভারের বাজার রোড এলাকায় রানা টাওয়ারের চতুর্থ তলা পর্যন্ত নির্মাণ ব্যয় এক কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৫৯৪ টাকা দেখানো হলেও প্রকৃত পক্ষে তিন কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৯৪ টাকা ব্যয় হয় বলে দুদক অনুসন্ধানে জানতে পারে। এখানেও তিনি দুই কোটি ২৮ লাখ ৪১ হাজার ৯৭৯ টাকা কম দেখান।

এছাড়াও ২০১৫ সালের ১ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠায় দুদুক। তবে কারাগার থেকে সম্পদের কোনও হিসাব দিতে পারবে না বলে জানিয়ে দেয় সোহেল রানা। এরপরই আয়কর বিভাগ থেকে সোহেল রানার সম্পদ ও আয়ের তথ্য সংগ্রহ করে অনুসন্ধানের পর তার সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়ায় মামলাটি দায়ের করা হয়।

 

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী