‘তথাকথিত শ্রমিক নেতাদের ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে’

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:২৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমাদের দেশে পোশাক শিল্পে আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে। কিছু শ্রমিক আছে যাদের আপনারা চেনেন না। তারা শ্রমিক প্রতিনিধি হিসেবে ঘন ঘন বিদেশ যান এবং বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ করেন। তারা বিভিন্ন দেশে কনফারেন্সে যান। এগুলো নিঃসন্দেহে রহস্যজনক। তথাকথিত শ্রমিক নেতাদের ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে। দেশে নাশকতারোধেও সরকারের নজরদারি আছে। তবে এ ব্যাপারে আরও নিবিড়ভাবে নজরদারি প্রয়োজন।’

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে তিনি ফিতা কেটে ওই কারখানাটি উদ্বোধন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিমুল কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, যুবলীগ নেতা সেলিম আজাদ উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম