জামিন নিতে গিয়ে বিএনপির পাঁচ নেতা কারাগারে

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২২:৫৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:০৫

গাজীপুর গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির খানসহ পাঁচ নেতাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) তাদরেকে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীণ জামিন শেষে নির্দেশনা মতে তারা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালিয়াকৈর থানার একটি মামলায় স্বেচ্ছায় জামিন চাইতে গেলে ১৪ আসামির মধ্যে পাঁচ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, হাইকোর্ট থেকে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীণ জামিন শেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানার একটি মামলায় গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪ জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক আব্দুল হাই তাদের মধ্যে হুমায়ুন কবির খান, সাহাদত হোসেন, শাজাহান হোসেন, শাকিল হোসেন ও আলমাছসহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৯ জনকে নিয়মিত হাজিরা শর্তে জামিন মঞ্জুর করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম