কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২৩:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:২৮

কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২ গাজীপুর মহানগরের সালনা মোল্লা পাড়া রেলক্রসিং এলাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মালবাহী কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রকীবুল হক জানান, মঙ্গলবার রাতে স্থানীয় মোল্লা পাড়া এলাকার টি এম ফ্যাশন পোশাক কারখানার শিপমেন্টের পোশাক ভরে কাভার্ড ভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বেরিয়ারবিহীন মোল্লা পাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ভ্যানের সঙ্গে দ্রুতগতির খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভ্যানের চালক ও সহকারী নিহত হন। দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, রাত সাড়ে ৯টায় জয়দেবপুর রেল জংশন থেকে চিত্রা ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর সালনা এলাকায় গিয়ে ট্রেনটির সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দ্রুতযান, মৌচাক স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনসহ আশেপাশের স্টেশনগুলোতে কযয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম