কাশিমপুর কারাগারে পাকিস্তানি হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৪৮

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর হাজতি পাকিস্তানি এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম হারুন (৫২), তিনি পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। মাদক ও স্বর্ণ চোরাচালান মামলার আসামি ছিলেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার মধ্য রাতে হারুন বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হারুন বিমানবন্দর থানায় মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় ২০১৩ সালের ১৪ মার্চ গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার যান। পরে তিনি ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার এবং ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হারুনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার দেশে পাঠানো হবে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে হারুনকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক