‘আমি নাকি ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচ করেছি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:৪০

উন্নয়ন মেলায় এ কে এম শামীম ওসমান

‘কেউ কেউ বলছে আমি নাকি ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচা (খরচ) করেছি। আমি জানি না ২৫ কোটি টাকা কতগুলি টাকায় হয়। তারা বলে, গরিব হকারদের জন্য কিছু করছি না। তারা যেন দোয়া করে ২৫ কোটি নয়, ২৫০০ কোটি টাকা যেন খরচা করতে পারি গরিব জনগণের জন্য।’ নারায়ণগঞ্জে আয়োজিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির ভাষণে হকার পুনর্বাসন ইস্যুতে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন সংসদ সদস্য শামীম ওসমান। ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ নগরীর জিমখানা উন্মুক্ত মঞ্চে  ‘স্বচ্ছতা, জবাবদিহিতা, ও নগরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র আইভী হকার উচ্ছেদ প্রসঙ্গে সংসদ সদস্য শামীম ওসমানকে কটাক্ষ করে বলেছিলেন, ‘চার হাজার হকারের জন্য নগরীর পাঁচ লাখ মানুষ জিম্মি থাকতে পারে না। ফুটপাতে নগরবাসী চলাচল করবে। সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী হকার সংখ্যা মাত্র ৬শ’। কিন্তু,হকারদের দাবি চার হাজার। আর সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্য অনুযায়ী হকারের সংখ্যা ১০ হাজার । তিনি এত হকার কোথায় পেলেন আমি তা জানি না। তিনি বলেন,আমি হকারের পেটে লাথি মারি নাই। বাংলাদেশে আমিই প্রথম হকারদের পুনর্বাসনের জন্য হকার্স মার্কেট নির্মাণ করে দিয়েছি। হকাররা সেই দোকান ৫ থেকে ৭ লাখ টাকা দামে বিক্রি করে আবার রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, শামীম ওসমান সাহেবের যদি হকারদের জন্য এতোই মায়া কান্না থাকে তবে তিনি হকারদের জন্য দুই একটি মার্কেট নির্মাণ করে দিলেই পারেন।  যিনি ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচ করতে পারেন তার জন্য গরিব হকারদের জন্য দুই চারটি মার্কেট নির্মাণ করে দেওয়া অস্বাভাবিক কিছু না।’

আজকের উন্নয়ন মেলা অনুষ্ঠানে আইভীর সে বক্তব্যের জবাব দিতে গিয়ে নারায়ণগঞ্জ চার আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা যখন উন্নয়ন মেলা করছি ঠিক সেই সময় চাষাঢ়া শহীদ মিনারে হকার্সরা অনশন করছে। ফুটপাতে ব্যবসার পক্ষে আমি নই। কিন্তু মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়া উচিত না। এটি কোনও পলিটিক্স হতে পারে না। একজন মানুষের রুট- রুজির ব্যবস্থা করে দেওয়াটা সাকসেসের। কেউ কেউ বলছে আমি নাকি ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচা (খরচ) করেছি। আমি জানি না ২৫ কোটি টাকা কতগুলি টাকায় হয়। তারা বলে, গরিব হকারদের জন্য কিছু করছি না। তারা যেন দোয়া করে ২৫ কোটি নয়, ২৫০০ কোটি টাকা যেন খরচা করতে পারি গরিব জনগণের জন্য।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘উচ্ছেদের আগে অন্তত দুই মাস সময় দিলেও গরিব হকাররা হয়তো তাদের পুঁজি উঠিয়ে নিতে পারতো। তারা ক্ষতিগ্রস্ত হতো না। একটি বিশেষ শ্রেণির মানুষ এই হকারদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদের নিয়ে রাজনীতি শুরু করেছে।’

তিনি বলেন, ‘উন্নয়ন হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।’

উন্নয়ন মেলার উদ্বোধন এ সময় শামীম ওসমান বর্তমান সরকারের আমলে নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন। এ সরকারের আমলেই নারায়ণগঞ্জে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা) শাহ মো. ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।

৮০টি স্টল নিয়ে আয়োজিত এ উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রদর্শনী করছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এ উন্নয়ন মেলা চলবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের