ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার ভোর ৪টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।








