নিখোঁজের ১৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২০:৫১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত সুরাইয়া আক্তার ওই এলাকার অহিদ মিয়ার মেয়ে। অহিদ মিয়া ঢাকায় রিকশা চালান এবং মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ৬ জানুয়ারি বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুরাইয়া। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার পরিত্যক্ত ঘর থেকে পচা গন্ধ বেরিয়ে আসলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল ওই ঘরের আড়ার সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন। শিশুটির মুখসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম