গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে গণ ডাকাতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৭:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:০৭

গোপালগঞ্জ

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তার ওপর গাছ ফেলে যানবাহনে গণডাকাতি করা হয়েছে। শনিবার ভোর রাত ৩টার দিকে ওই মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের মারধরে পাঁচ বাস চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী পিক-আপ চালক গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ কাজীপাড়া গ্রামের মো. মারুফ মোল্লা জানান, রাত ৩টার দিকে ২৫/৩০ জনের এক দল সশস্ত্র ডাকাত মহাসড়কের ভুলবাড়িয়া এলাকায় রাস্তার ওপর গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করে। ডাকাতরা ওই স্থানে আটকে পড়া অন্তত ২০/২৫টি বাস, ট্রাক ও পিক-আপে গণডাকাতি করে। ডাকাতরা যাত্রী ও চালকদের ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ মালামাল লুটে করে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ও পরিবহন শ্রমিকরা এক ঘণ্টা চেষ্টার পর রাস্তা থেকে গাছগুলো অপসারণ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা নিজ নিজ এলাকায় গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর হোসেন জানান, সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। তবে,তিনি চালক ও যাত্রীদের আহত হওয়ার কথা এবং লুটপাটের ঘটনা অস্বীকার করেছেন।

আরও পড়ুন: প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রীকে কোপালো বখাটে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম