গাইবান্ধায় দশটি চোরাই গরুসহ আটক দুই, পুলিশের গুলিতে আহত ১

গাইবান্ধা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

গাইবান্ধা থেকে ১০টি চোরাই গরু উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রাম থেকে ১০টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর চক্রের সদস্যরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশের গুলিতে তাহের মিয়া (৩৫) নামে চোর চক্রের এক সদস্য আহত হয়েছে। এ ঘটনায় রাজ্জাক মিয়া (৪০) ও হালিম মিয়া (৩৮) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তাহের মিয়াসহ আটক রাজ্জাক ও হালিম মিয়া কোমরপুর গ্রামের বাসিন্দা। আহত তাহেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন,‘সোমবার গভীর রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের দুটি বাড়ি থেকে ১০টি গরু চুরি হয়। গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার কোমরপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় চোর চক্রের সদস্যরা পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে গুলি ছুড়লে তাহের গুলিবিদ্ধ হয়। 

তিনি আরও বলেন, ‘পুলিশের ধাওয়ায় জাহিদুল ও সাইদুর পালিয়ে গেলেও রাজ্জাক এবং হালিমা নামে দুই জনকে আটক করা হয়। পরে জাহিদুল ও সাইদুরের বাড়ি থেকে চোরাই ১০টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে নিজ বাড়িতে রাখতো। পরে সেগুলোকে বিভিন্নভাবে বিক্রি করতো।

আরও পড়ুন: বেনাপোল সীমান্ত থেকে হুণ্ডির টাকাসহ আটক ১




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম