পিয়ারে উঠেছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান, এখন ৩০০ মিটার দৃশ্যমান

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২৭ জানুয়ারি ২০১৮, ১২:২৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৪:২৪

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিয়ারের ওপর স্থাপন করা হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হলো। প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর দ্বিতীয় স্প্যানটি স্থাপন করা হলো। 

শনিবার(২৭ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষ্ঠানিকতা। এর আগেই স্প্যানটি ৩৮ ও ৩৯ নং পিয়ারের মাঝামাঝি নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের ওপর বাসানো হয়। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, ৩৫ নং পিলার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে। এরইমধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিয়ারের ওপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।  সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। এরপর, বিভিন্ন সমস্যার কারণে আর কোনও স্প্যান বসানো সম্ভব হয়ে ওঠেনি। দ্বিতীয় স্প্যানটি বসানো হওয়ায় এখন সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হলো।

আরও পড়ুন- এক নজরে পদ্মা সেতু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের