আপনি বাঘ আর বেড়ালের তফাত বোঝেন না: আইভীকে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ২০:৪১আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১৩

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কর্মিসভায় বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান দলের পরীক্ষিত নেতাকর্মীদের নামে অভিযোগ দেওয়া হয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ দলীয় (নারায়ণগঞ্জ-৪ আসন) সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার যেসব কর্মী বিএনপি-জামায়াতের সময় ৫০টির বেশি মামলা খেয়েছেন, আপনি মামলা দিয়া তাদের ভয় দেখাইতে চান? এরা ভয় পাওয়ার ছেলে? আপনি বাঘ আর বেড়ালের তফাত বোঝেন না। এটা বাঘ, বেড়াল না। বাঘের ঘরে বাঘই জন্ম নেয়। বাঘের ঘরে বেড়াল জন্মায় না।’ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদার ওসমানী স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আইভীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কেউ কিন্তু রাস্তা থেকে উঠে এসে নেতা হননি। কর্মীরা ভালোবাসেন বলেই তারা নেতা হয়েছেন। শামীম ওসমানের প্রয়োজন নেই,  তারা নিজেরা ডাকলেও একলাখ লোক মাঠে নেমে আসবে। তখন কিন্তু থামাইতে পারবো না।’  

দলের নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি মেয়র আইভীসহ অন্য নেতাদের বলবো, যদি ভুল করে থাকেন, ভুল সংশোধন করুন। দলের নেতাকর্মীদের নামে অভিযোগ দিলে প্রত্যাহার করুন। যদি বিএনপির চালে পড়ে করে থাকেন, তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। রাজাকারের ছেলেদের কথায় যদি পথ পরিবর্তন করেন, তবে দলের কর্মীদের সামনে তা পরিষ্কার করুন।’

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা আমাদের আর কোনও কর্মীকে মার খেতে দেবো না। কর্মীর গায়ে হাত পড়বে, ওই নেতাগিরি শামীম ওসমান করে না।’ তিনি বলেন, ‘রাজনীতি করি গরিব মানুষের জন্য। গরিব মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। তাতে আমার যা হওয়ার, হবে।’

শামীম ওসমান বলেন, ‘৩ ফেব্রুয়ারি একটি জনসভা করতে চাই। ওই জনসভাটা এমনভাবে করতে চাই, যেটা দেখলে আমার নেত্রীর মনটা ভরে যায়।’  

 এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো.  বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া প্রমুখ।

/এমএনএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম