পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১২:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১২:৫৮

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (ছবি: শরীয়তপুর প্রতিনিধি) প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি বসানো হয়েছিল।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, দ্বিতীয় স্প্যানটি গত রবিবার (২১ জানুয়ারি) জাজিরা প্রান্তে এসে পৌঁছে। গত সপ্তাহে স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর তলদেশ অগভীর হওয়ায় স্প্যানবাহী বার্জটি নির্দিষ্ট পিলারের কাছে আনা সম্ভব হয়নি। পরে ৩৩ নম্বর পিলারের কাছে বার্জটি নোঙর করে রাখা হয়। গত কয়েকদিনে নদী খনন করে বার্জটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে আনার উপযোগী করা হয়। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (ছবি: শরীয়তপুর প্রতিনিধি)

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় স্প্যানবাহী বার্জটি ৩৩ নম্বর পিলার থেকে ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে আনা হয়। তবে সারাদিন চেষ্টা করেও কারিগরি কিছু সমস্যার কারণে স্প্যান বসানোর কাজ শনিবার শেষ করা সম্ভব হয়নি। রবিবার সকাল ৮টা থেকে পুনরায় স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয় এবং বেলা ১১টার দিকে সেটি দুই পিলারের ওপর স্থাপন করা হয়।
দ্বিতীয় স্প্যান বসানোর ক্ষেত্রে কোনও রকম আনুষ্ঠানিকতা বা সাজসজ্জা ছিল না। সেতু মন্ত্রণালয় অথবা সেতু বিভাগের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন না।
সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘শনিবার শেষ বিকালে স্প্যানটি সঠিক পজিশনে নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু আলোক স্বল্পতার কারণে বসানো সম্ভব হয়নি। আজ বেলা ১১টায় স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর স্থাপন করা হয়েছে।’

পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।  
আরও পড়ুন- 

আলোর স্বল্পতায় শেষ হয়নি পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ
এক নজরে পদ্মা সেতু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক