‘আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, কেউ আটকে রাখতে পারবে না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ২১:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২১:১৩

প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, তা কেউ আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মানুষ উন্নয়নের দল আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। আওয়ামী লীগই দেশের একমাত্র গণতান্ত্রিক দল এবং এই দলের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে।’

রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ৩টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগুন, বোমা ও সন্ত্রাস নিয়ে কেউ এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি গত ৯ বছরেও আন্দোলন জমাতে পারেনি। ওরা আর পারবেও না। বিএনপি এখন ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে। বিএনপির মিথ্যাচার তাদের ক্ষমতায় আনবে না। বিএনপিকে নিয়ে চিন্তার কিছু নেই।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যেই অপরাধ করবে, সেই শাস্তি ভোগ করবে। আমরা বিচার নিয়ে কোনও আপস করি না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি বিচারের মুখোমুখি আছে। বিএনপির সময় এমনটা হয়নি।’

প্রতিনিধি সভায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন সাবেক গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় কার্যকরী সদস্য রিয়াজুল কায়সার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রী মুকুল বোস, মো. মোজাফফর হোসেন পল্টু, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আক্তারউজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মুন্সীগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা, মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম