শেরপুরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ২৩:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২৩:৫৩

শেরপুর শেরপুরে এক গৃহবধূকে হত্যার দায়ে আনসার আলী ওরফে সরবেশ আলী (২৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। একইসঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

সরবেশ আলী পাকুরিয়া ইউনিয়নের লোকায়ের পাড় গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু বলেন, ‘২০১৪ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে  আনসার আলী  তার স্ত্রী এক সন্তানের জননী জাহানারা বেগম ওরফে চায়নাকে (২২) শারীরিক নির্যাতন করে হত্যা করেন। এ ঘটনায় গৃহবধূর বাবা আব্দুল খালেক বাদী হয়ে আনসার আলীর বাবা-মা ও ভাইসহ চার জনের নামে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৫ মার্চ শেরপুর থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম তদন্ত শেষে চার জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক আদালতে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রবিবার এ রায় দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম