গাজীপুরে বিএনপি নেতা ফারুকসহ ৩৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুকসহ ৩৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গাজীপুরে বিএনপির যৌথসভাকে কেন্দ্র করে গোলযোগ ও সংঘর্ষের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী সুলতান শাহজাহান জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ১৯ নম্বর এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক মিলনকে ১৮ নম্বর ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুলকে ২১ নম্বর আসামি করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরে মধ্যছায়াবিথী এলাকায় ট্রাস্ট কমিউনিটি সেন্টারে বিএনপির যৌথ কর্মিসভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি এবং রাস্তায় চলাচলরত একাধিক যানবাহন ও দোকান-পাট ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের দিকে ইটপাকটেল নিক্ষেপ করা হয়। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে পুলিশ মামলার এক নম্বর আসামিসহ ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক মিলন বলেন, ‘রবিবারের যৌথসভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনও কোন্দল সৃষ্টি হয়নি এবং নিজেদের মধ্যে কোনও সংঘর্ষ হয়নি। এ খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মামলা করে সরকার গণতন্ত্রকামী মানুষের স্রোতকে ঠেকাতে পারবে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম