২০১৮ সালে দেশের কোনও জায়গা বিদ্যুৎহীন থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ২০:২৯আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৩৮

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বালিয়ে বাংলাদেশকে আলোকিত করা হবে। দেশের কোনও জায়গা আর বিদ্যুৎহীন থাকবে না।’ সোমবার (২৯ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া স্কুল মাঠে নসরুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে কেরানীগঞ্জ (ঢাকা-৩) আসনের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘কেরানীগঞ্জে সমস্ত বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে। এই কাজের নকশা করা হয়েছে। অষ্ট্রেলিয়ার একটি কনসালটেন্ট দল এর জন্য কাজ করছে। এই কাজের শিগগিরই টেন্ডার হবে। এই কাজে ব্যায় হবে প্রায় আড়াইশ কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জের সমস্ত বাসাবাড়ির বর্জ্য-আবর্জনা পরিকল্পনা অনুযায়ী নেওয়া হচ্ছে। এই কাজের জন্য ৪৫০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ধলেশ্বরী নদীর পাড়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দুই’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনতে খাবুল হামিদ,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন সাকু ও নসরুল হামিদ ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা আহমেদ সুফীসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান