সোনারগাঁয়ে চার কোটি টাকার মূল্যের কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৯:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:১০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ৫৫ বস্তা কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলাম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল খালেক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে আনন্দবাজার হাটে নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলাম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গোলজারের দুটি দোকান থেকে ৪০ বস্তা, কবিরের দোকান থেকে ৫ বস্তা ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে ১০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি টের পেয়ে মালিকরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক