রাজবাড়ী জেলা ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে

রাজবাড়ী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ২৩:৪৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২৩:৪৯

রাজবাড়ী জেলা ইজতেমা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। জেলা সদরের আলীপুর ইউনিয়নে যুব উন্নয়ন অধিদফতর ভবনের পূর্ব পাশের ২২ একর জমির ওপর ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হবে।শনিবার সকাল ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

বিভিন্ন স্থান থেকে তাবলিগ জামাতের সাথীরা পৌঁছে মাঠে অবস্থান করছেন। তারা মাঠে অবস্থান করে দাওয়াতি কাজের পাশাপাশি মাঠ তৈরিতে পরামর্শ দিচ্ছেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ইজতেমাকে সফল করতে নানাভাবে সহায়তা করছেন।

রাজবাড়ী জেলা ইজতেমার প্রস্তুতি চলছে তাবলিগের ফয়সাল (সিদ্ধান্তদানকারী) আব্দুল হাকিম তালুকদার জানান, জেলার পাঁচ থানার জন্য আলাদা আালাদাভাবে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাঠের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি তাবলিগ জামাতের নিজস্ব সদস্যরাও কাজ করছে।

রাজবাড়ী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, রাজবাড়ী জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমার সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে ভালোভাবেই তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা সম্পন্ন হবে। 

 

/জেবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম