২০১৮ সালকে চ্যালেঞ্জ মনে করছি না: আইজিপি

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৮

গোপালগঞ্জে নতুন আইজিপি নির্বাচনের বছর ২০১৮ সালকে পুলিশ বাহিনী কোনও চ্যালেঞ্জ মনে করছে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘পুলিশ বাহিনী জন্ম থেকেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা জীবন দিয়েছেন। ২০১৩, ১৪, ১৫ সালে পুলিশ বাহিনী জীবন দিয়ে আগুন সন্ত্রাস মোকাবিলা করেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের সাহসী পুলিশ সদস্যরা শহীদ হয়েছেন। প্রতিটি ক্ষেত্রে আমরাই জয়ী হয়েছি। তাই জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনী কাজ করবে।’

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। যদি বাংলাদেশ বলতে হয়, তাহলে বঙ্গবন্ধুকেও বলতে হবে। তিনি আজীবন সংগ্রাম করে এ দেশটাকে স্বাধীন করেছেন। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। প্রধানমন্ত্রী বিশ্বাস ও আস্থা নিয়ে পুলিশ বাহিনীর দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি সে দ্বায়িত্ব আস্থা ও বিশ্বাসের সঙ্গে পালন করে যাবো।’

গোপালগঞ্জে নতুন আইজিপি

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় আসেন আইজিপি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোহাম্মদ মোখলেসুর রহমান ও র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর ইসলাম, ডিআইজি (সিআইডি) মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন, মো. আবু কালাম সিদ্দিকী, গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খানসহ খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীর পুলিশ সুপার এবং  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

পরে আইজিপি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রাখা মন্তব্য বইতে মন্তব্য লেখেন। এছাড়া এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যুগ্ম-সাধারণ সালাউদ্দিন পান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, সাবেক পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম