গাজীপুরে হত্যা মামলায় চার তরুণের ফাঁসির আদেশ

গাজীপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৬

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা

 গাজীপুরে মালিককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলায় চার যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও অপর একটি ধারায় প্রত্যেককে ১০ বছরে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন। নিহত খোকা মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ বারদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

 ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, নরসিংদীর মনোহরদী উপজেলার কালিয়াকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৭), গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া চালার বাজারের গণি ওরফে সুরুজ মিয়ার ছেলে শওকত (২৮), একই জেলার শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে মিজান (২৯) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামের শাহজাহানের ছেলে শাহীন মিয়া (২৯)। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদ পলাতক রয়েছেন। রায়ে মামলার অপর দুই আসামি শিশির সংমা (২৮) ও খোরশেদ আলম নামে একজন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ১৯ জানুয়ারি খোকা মিয়ার সিএনজি অটোরিকশাটি বোনের বাড়ি যাওয়ার কথা বলে ভাড়া করে শ্রীপুর পৌরসভার মাধখলা খাসপাড়া এলাকায় আসে কামরুল ইসলাম। দূরের রাস্তা হওয়ায় চালক জসিম অটোরিকশার মালিক খোকা মিয়াকেও সাথে নিয়ে আসেন। অটোরিকশাটি মাধখলা এলাকার গহীন জঙ্গলে পৌছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কামরুলের সহযোগীরা অটো থামিয়ে খোকা মিয়াকে জবাই করে হত্যা করে। চালক জসিমকে জবাই করার সময় সে আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যায়। পরে খুনিরা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকা মিয়ার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় শ্রীপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে ওইদিন রাতে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কামরুল ইসলাম ও অজ্ঞাতনামা আরও দুই জনকে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্তকালে আরো তিনজনের সম্পৃক্ততা প্রকাশ পায়। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ১৫ মে ৬ জনকে অভিযুক্ত করে গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুবিন খান ও অ্যাডভোকেট নাসরিন আক্তার মায়া। 

আরও পড়ুন: চট্টগ্রামে জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেফতার


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম