ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৭

দুর্ঘটনায় আক্রান্ত অটোবাইক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোবাইকের  ৫ যাত্রী নিহত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি)সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- অটোবাইক  চালক আবুল শেখ (৩৫), যাত্রী খালেদা বেগম (২৫), মিজান শেখ (৫০)। নিহত অপর দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে একটি অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোবাইকের ৩ যাত্রী মারা যায়। অপর ২ যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম