রূপগঞ্জে যুবলীগকর্মী নিহতের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৯

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশের অবস্থান নারায়ণগঞ্জের রুপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগকর্মী নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েই যুবলীগকর্মী সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এমপি গোলাম দস্তগীর গাজীর দাবি রফিক চেয়ারম্যানের গানম্যানের গুলিতেই তার কর্মী সুমন মিয়া নিহত হয়েছে।  আর রফিক চেয়ারম্যানের দাবি পুলিশের গুলিতে নিহত হয়েছে।

সুমন মিয়া রুপগঞ্জের গন্ধবপুর এলাকার মুনু মিয়ার ছেলে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘নিহতের বুকের বাম পাশে এবং বাম হাতে প্রায় ১৫ থেকে ২০টি গুলি বিদ্ধ হওয়ার চিহ্ন  পাওয়া গেছে ।’


রুপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, নিহত সুমন মিয়া তারাবো পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী। তিনি স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সমর্থক ছিলেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন জানান, আলমগীর, বায়োজিত, মামুনসহ আটক ৪৩জনকে  জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই  করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামালায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোনও নাশকতা না হয়, সেজন্য পুলিশের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমপাশে  ৩শ’ ফুট সড়কে অবস্থান নেয়।  স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সমর্থক নেতাকর্মীরা রাস্তার এক পাশে এবং রুপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সমর্থক নেতাকর্মীরা আরেক পাশে অবস্থান নেয়। দুই পক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে  মুখোমুখি  অবস্থান  নেয়।  এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করে।

এক গ্রুপের মহড়া এএসপি বলেন, ‘সংঘাতের আশঙ্কায় রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম, আসাদুজ্জামান ও মো. রেজোয়ানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ করেন। কিন্ত তারা এ ব্যাপারে কর্নপাত না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুই পক্ষকে রাস্তা থেকে সরে যেতে নির্দেশ দেন। কিন্তু আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ দুই পক্ষকে ধাওয়া করে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এসময় এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান হীরা, ছাত্রলীগ নেতা রিফাত হোসেন, শাকিল আহমেদ টিপু, সুমন মিয়া, যুবলীগ নেতা জয়নাল আবেদীন জয়, সিয়াম আহমেদ, আমির হোসেন, মহসিন ফকির, হৃদয় আহমেদ, শাকিল, আবুল কালাম, শাহিনুর আক্তার ও লিপিসহ ১৫ জন গুলিবিদ্ধ হন।’ এছাড়া পুলিশের দাবি তাদের ১৫ জন সদস্যসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন।

সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আওয়ামী লীগের কেউ না। রফিক চেয়ারম্যানের গানম্যানের অস্ত্র নিয়ে তার ছোট ভাই শফিক আমার সমর্থকদের ওপর হামলা ও গুলি করেছে। গুলিতে যুবলীগ কর্মী নিহত হয়েছে।’

চেয়ারম্যান রফিকের করা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি পরিচ্ছন্ন রাজনীতি করি । ভূমিদস্যু ও সন্ত্রাসী লালন-পালন করি না।’ 

কায়েতপাড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যার রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমি কর্মসূচিতে ছিলাম না। সেখানে আমার গানম্যান যাবে কেন?  পুলিশের গুলিতে সুমন মিয়া মারা গেছে।’ 

এক গ্রুপের মহড়া নারায়ণগঞ্জের পুলিশ সুাপার মঈনুহ হক বলেন, ‘দুই পক্ষ মারামারিতে জড়ালে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশতো গুলি ছুড়েছে ৩শ’ ফুট রাস্তার ওপর। আর যুবলীগকর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হয়েছে ঘটনাস্থল থেকে প্রায় ৩শ’ গজ দূরে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে অভ্যন্তরীণ গোলাগুলিতে সুমন নিহত হয়েছেন। কারণ দুই পক্ষের লোকজনের হাতেই শটগানসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন হয়েছে।’

এসপি বলেন, ‘সুমনের শরীরে ছরাগুলি লেগেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়তে পারেন: 
বিএনপিকে ঠেকাতে গিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

 

 



/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম