মাদারীপুরে অবৈধভাবে শতবর্ষী গাছ কাটার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৭

কেটে ফেলা হচ্ছে শতবর্ষী গাছের ডালপালা মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন ভূমি অফিসে শতবর্ষী দু’টি গাছসহ পাঁচটি গাছ অবৈধভাবে কেটে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়,  শিরখাড়া ভূমি অফিসের মালিকানাধীন জমিতে অবস্থিত শতবর্ষী দু’টি গাছসহ পাঁচটি রেইনট্রি গাছ কেটে ফেলার চেষ্টা করছেন সহকারী তহসিলদার (ভূমি সহকারী কর্মকর্তা) নূর মোহাম্মদ। স্থানীয় এক মেম্বার ও প্রভাবশালীদের সহযোগিতায় তিনি ইতোমধ্যেই শতবর্ষী গাছগুলোর ডালপালা কেটে ফেলেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সবগুলো গাছ কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাছের কাটা ডালগুলো চরমুগরিয়া-শ্রীনদী সড়কের পাশে ভূমি অফিসের সামনে স্তুপ করে রাখা হয়েছে। এছাড়া কিছু ডালপালা ইতোমধ্যেই স্থানীয় মিলন নামের এক ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে।

স্তুপ করে রাখা হয়েছে কেটে ফেলা ডালপালা এ ব্যাপারে জানতে চাইলে শিরখাড়া ইউনিয়নের সহকারী তহসিলদার নূর মোহাম্মদ বলেন, ‘কিছুদিন আগে জেলা প্রশাসক ও ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি অফিসে আসার পর গাছগুলোর ডাল কাটার সিদ্ধান্ত হয়। স্থানীয় লোকজন মনে করেছেন যে আমরা শুধু ডাল নয়, গাছগুলোই কেটে ফেলবো। তাই তারা প্রতিবাদ করেছেন।’

তবে গাছ কাটার বিষয়টি জানেন না উল্লেখ করে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে গাছ কাটার কোনও ঘটনা ঘটলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম