রূপগঞ্জে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় ১৭ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০২

রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী সুমন মিয়া নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিকসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত যুবলীগ কর্মী সুমন মিয়ার শাশুড়ি কাজল রেখা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

তিনি জানান, মামলায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া রফিকের ছোট ভাই শফিকুল ইসলাম, তারাবো পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আউয়াল,  রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু,  আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ, নবী হোসেন, রনি, দুলাল, হানিফাসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্দেশে আসামিরা আমার মেয়ের স্বামী যুবলীগ কর্মী সুমন মিয়াকে মারধর ও এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফারুক হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এজাহারভুক্ত এক আসামি বায়োজিদকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের এমপি গোলাম দস্তগীর গাজীর সমর্থক ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার ও একই স্থানে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় সুমনসহ ১৫ জন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুমনের মৃত্যু হয়।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের