মুন্সীগঞ্জে চার মণ জাটকা জব্দ, ৯ জেলেকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮

জাটকা (ফাইল ছবি) মুন্সীগঞ্জের লৌহজং-এ পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার মণ জাটকা, এক লাখ মিটার কারেন্ট জালসহ ৯ জনকে আটক  করেছে মাওয়া নৌ-পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ গুলো জব্দ করা হয়। পরে ৯ জেলেকে জরিমানা করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  সরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ৯ জেলেকে আটক ও চার মণ জাটকা, এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক  প্রত্যেক জেলেকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তারা হলেন- মো. জিলানী (৪০), সুন্নত দাস (৩০), ওসমান গনি (৩৫), ওবায়দুল (২৫), আবু সাঈদ (৩২), মাঈন উদ্দিন (৩২), মনির (৪০), মো. আবুল কায়েস (৫০) ও  খলিল (৪৫)।
বেলা ১১টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়া এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক